প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ২১:১৫ পিএম
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন এনসিপির একক প্রার্থী জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।