প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম
ইসলামাবাদে সমঝোতা ছাড়াই ঐতিহাসিক শান্তি আলোচনা শেষ হওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানায় পাকিস্তান। শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি।