প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৬:৫১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১৬:৫৪ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে শনিবার দুপুরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। উত্তেজিত জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।