প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ পিএম
প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ আসরের জার্সি উন্মোচন করা হয় বৃহস্পতিবার। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি স্কুল ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে দেখা উচিত”।