প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৫:৩৩ পিএম
ঢাকায় ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত হওয়ার পর এবার নিজ গ্রামে খোলা ট্রাকে গণসংবর্ধনা পেলেন মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টজয়ী বাংলাদেশ দলের সদস্য ইউসুফ আলী। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং রহনপুর পৌরসভার আয়োজনে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে পৌর এলাকা প্রদক্ষিণ করানো হয়।