প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৯ পিএম
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।