× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির ধুম কাছিম উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১২:৫৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৫:২৩ পিএম

বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে একটি বিপন্ন প্রজাতির ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রাম থেকে শনিবার কাছিমটি উদ্ধার করা হয়।

জানা যায়, কাছিমটি জবাই করে বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। বিষয়টি নজরে আসে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদের।

পরবর্তীতে তিনি দ্রুত স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে কাছিমটি উদ্ধারের উদ্যোগ নেন।

এরপর তার অনুরোধে স্থানীয় নেতাকর্মীরা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে জীবিত অবস্থায় কাছিমটি উদ্ধার করে একটি মুক্ত জলাশয়ে অবমুক্ত করে।

স্থানীয় বিএনপি নেতা আমিনুল জানান, ঢাকায় থাকা আদনান আজাদ ফোন করে কাছিমটি উদ্ধারের বিষয়ে অবহিত করেন। পরে তিনি দ্রুত শিকারীর বাড়িতে গিয়ে কাছিমটি জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

কাছিমটি উদ্ধার করে মুক্ত জলাশয়ে ছেড়ে দিতে পেরে আমার ভালো লাগছে। প্রাণী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে আদনান আজাদ বলেন, ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি জানতে পারেন যে কাছিমটি জবাই করে বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

পরে অনুসন্ধান করে তিনি নিশ্চিত হন যে প্রাণীটি সাতক্ষীরায় রয়েছে এবং দ্রুত স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধারের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন: সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য আটক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা