× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৯:২৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৬ ১৯:৫৫ পিএম

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহতের অভিযোগে কৃষকদল নেতা তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঝিনাইদহ মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে দলটি।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির নেতাকর্মী এবং নিহতের স্বজনরা বক্তব্য দেন।

বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এদিকে নিহত তরু মিয়ার ছেলে শীপন মিয়া শনিবার সকালে ঝিনাইদহ সদর থানায় ৫১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

স্ট্রোকজনিত কারণে মৃত্যু, দাবি জামায়াতের

অন্যদিকে তরু মিয়ার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াত।

জেলা জামায়াত কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি করেন।

তারা অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তারা দাবি করেন তাদের নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি দোকানপাট ভাঙচুর করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি ইফতার আয়োজন করা হয়।

এ আয়োজনকে কেন্দ্র করে দুপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নারী কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হন বলেও তারা জানান।

তারা আরও জানান, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় কৃষকদল নেতা তরু মিয়াকে ঢাকায় পাঠানো হলে রাত আটটার দিকে তিনি মারা যান।

নিহত তরু মিয়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা যায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল শেখ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা