× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৬ ১৪:১২ পিএম

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের  প্রথম অধিবেশনের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শহিদ ও নির্যাতিত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রালগ্নে তাদের তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসব আন্দোলন ও সংগ্রামের পেছনে অসংখ্য মানুষের ত্যাগ ও কষ্ট জড়িয়ে আছে। অনেক মা তাদের সন্তান হারিয়েছেন, অনেক সন্তান হারিয়েছে প্রিয়জনকে। অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়ে শোকের ভার বয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, যারা আন্দোলন-সংগ্রামে আহত হয়েছেন কিংবা নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়ে জীবন-জীবিকা হারিয়েছেন, তাদের অবদানও জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের মাধ্যমেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা