প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৮ পিএম
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান শনিবার বিকেল ৪টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।