× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানের থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, বহাল রুমা ও রোয়াংছড়িতে

বান্দরবান সংবাদদাতা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩৫ পিএম

বান্দরবানের থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, বহাল রুমা ও রোয়াংছড়িতে

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখে থানচি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রেখে থানচি উপজেলা থেকে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা  প্রত্যাহার করা হয়। 

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ২৭ নভেম্বর পর্যন্ত করা হয়। পরে থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু ৪ ডিসেম্বরের আগে ১ ডিসেম্বর রুমা-রোয়াংছড়ি উপজেলার সঙ্গে থানচি উপজেলাকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে ১১ ডিসেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ছাড়া রুমা-রোয়াংছড়ি ব্যতীত অন্যান্য উপজেলা ভ্রমণপ্রত্যাশীরা ভ্রমণ করতে পারবেন বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। আবার ৬ ডিসেম্বর বিজ্ঞপ্তিতে রুমা ও রোয়াংছড়ি উপজেলা পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ১১ ডিসেম্বর পর্যন্ত বহাল রেখে থানচি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণবিজ্ঞপ্তি জারি করে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা