× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনটিটিএন অংশীদারদের গ্রামীণফোনের সম্মাননা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২১:৫৯ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২২:০১ পিএম

এনটিটিএন অংশীদারদের গ্রামীণফোনের সম্মাননা

নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অংশীদার ছয়টি প্রতিষ্ঠানকে  আনুষ্ঠানিকভাবে  সম্মাননা  জানালো গ্রামীণফোন।  গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা এবং দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক তৈরির অংশীদার হিসেবে সম্প্রতি এই সম্মাননা  অনুষ্ঠানের  আয়োজন করে প্রতিষ্ঠানটি।  

সম্মাননা অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশন্স, ফাইবার অ্যাট হোম এবং বাহন লিমিটেড।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘দেশজুড়ে স্মার্ট কানেক্টিভিটি নিশ্চিত করতে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে গ্রামীণফোন ও এনটিটিএন প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া এবং এক সঙ্গে কাজ করার এখনই সময়। বিগত বছরগুলোয়  আমাদের পাশে থাকার জন্য সকল অংশীদারদের ধন্যবাদ।’

অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার জন্য গ্রামীণফোন ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রচেষ্টায় সম্পৃক্ত হতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতেও এ পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানো জানানো হয়, গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা কোটি গ্রাহকের জন্য ডেটা নেটওয়ার্ক সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২২ সালে গ্রামীণফোন এর পুরো নেটওয়ার্কের ৪০ শতাংশ ফাইবারাইজেশনের আওতাভুক্ত করার মাইলফলক অর্জন করেছে, যা এ শিল্পখাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এনটিটিএন অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করা ও সহযোগিতার মাধ্যমেই এ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা