প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৪:৫১ পিএম
ব্যবহারকারীর জন্য কনটেন্ট পড়ে শোনাবে ক্রোম ব্রাউজার। ছবি : সংগৃহীত
অনেকেই আছেন, শুনতে যাদের আপত্তি নেই -কেবল কোনো কিছু পড়তে
দিলেই তাদের অসুবিধা। এমন ব্যক্তিদের জন্য এরই মধ্যে বই পড়ে শোনানো কনটেন্ট অনলাইনে
জনপ্রিয় হয়ে উঠছে। বিখ্যাত শার্লক হোমস বা হালের রবার্ট ল্যাংডন সব চরিত্রই এখন অডিও
বুকের লিস্টে পাওয়া যায়। কিন্তু ওয়েব কনটেন্টের ক্ষেত্রে? পড়তে অনিচ্ছুকরা কী পত্রিকা
পড়বে না?
এমন ব্যক্তিদের কথা মাথায় রেখেই গুগল তাদের ওয়েব ব্রাউজার ক্রোমের জন্য নতুন
একটি ফিচার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। যার মাধ্যমে ব্রাউজারকে রিডিং মোডে দেওয়া যাবে
এবং ব্রাউজারই টেক্সট টু স্পিচ প্রযুক্তির মাধ্যমে লিখিত কনটেন্ট ব্যবহারকারীকে পড়ে
শোনাবে। আপাতত বৈশিষ্ট্যটি গুগলের ক্রোমের ব্লিডিং এজ সংস্করণে যুক্ত করা হয়েছে বলে
লিওপেভা৬৪-তে রিপোর্ট করা হয়েছে। ভবিষ্যতে সব ক্রোমযুক্ত সব ডিভাইসই এই ফিচার পাবে।
তবে মাইক্রোসফটের ব্রাউজার এক্স এরই মধ্যে টেক্সট টু স্পিচ
ফিচার যুক্ত করেছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন