× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার কর্মী ছাঁটাইয়ে মাইক্রোসফট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:২০ পিএম

গত বছরের অক্টোবরে নিউজ সাইট অ্যাক্সিওস জানিয়েছিল, মাইক্রোসফট বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। ছবি : সংগৃহীত

গত বছরের অক্টোবরে নিউজ সাইট অ্যাক্সিওস জানিয়েছিল, মাইক্রোসফট বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। ছবি : সংগৃহীত

টুইটার, মেটা, অ্যামাজনের পর বেশ বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ে নাম লেখাতে যাচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ ও প্রকৌশল বিভাগের হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

তবে এ ছাঁটাইও পরিস্থিতির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে না বলে মনে করছেন মর্নিংস্টারের বিশ্লেষক ড্যান রোমানফ। তার মতে, পরিস্থিতি সম্ভবত আরও খারাপ হতে যাচ্ছে।

এদিকে স্কাই নিউজ জানিয়েছে, মাইক্রোসফট তার কর্মীদের ৫ শতাংশ অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। ব্লুমবার্গ বলছে, প্রকৌশল বিভাগের বেশ কয়েকটি পদের চাকরি কমানোর পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছে মাইক্রোসফট।

তবে সবচেয়ে অস্বাভাবিক ছাঁটাই সংখ্যার কথা বলছে ইনসাইডার। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে, মাইক্রোসফট নিয়োগকারী কর্মীদের এক-তৃতীয়াংশ কমাতে পারে। আর যদি এমনটা হয়, তবে প্রযুক্তিজগতে সংখ্যার দিক দিয়ে এটিই হবে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

তবে মাইক্রোসফট এখন পর্যন্ত এ ইস্যুতে মন্তব্য করতে অস্বীকার করেছে। ২০২২ সালের ৩০ জুনের হিসাবে কোম্পানিতে মোট কর্মী ২ লাখ ২১ হাজার। এর মধ্যে ১ লাখ ২২ হাজার যুক্তরাষ্ট্রে, বাকি ৯৯ হাজার অন্যান্য দেশে কাজ করে।

এর আগে গত বছরের অক্টোবরে নিউজ সাইট অ্যাক্সিওস জানিয়েছিল, মাইক্রোসফট বিভিন্ন  বিভাগের  প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা