× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকতায় এআই ব্যবহার, ডিআরইউর কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩ পিএম

সাংবাদিকতায় এআই ব্যবহার, ডিআরইউর কর্মশালা

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে দুই দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফ্লাইয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এআই পাওয়ার্ড জার্নালিজম’ শীর্ষক এই কর্মশালায় ডিআরইউর ৬০ সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গেমপ্লিফ্লাই এক্সওয়াইজেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, বিশ্ব তথ্যের যুগ পেরিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। অদূর ভবিষ্যতে এমন সময় আসতে পারে, যখন এআই মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে—যা ‘সিঙ্গুলারিটি’ নামে পরিচিত।

এই পরিবর্তন সাংবাদিকতার ক্ষেত্রে যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, তেমনি সৃষ্টি করছে নানা ধরনের চ্যালেঞ্জ ও ঝুঁকি।

তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের পাশে দাঁড়াতেই ডিআরইউর সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান আরও জানান, বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে গেমপ্লিফ্লাই গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত একটি বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে কাজ করছে। খেলাধুলাভিত্তিক এই প্ল্যাটফর্মে জ্ঞাননির্ভর ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ মশিউর রহমান।

সভাপতির বক্তব্যে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের প্রস্তুত করতেই এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কোন কনটেন্ট এআই দ্বারা তৈরি এবং কোনটি নয়—তা যাচাই করার সক্ষমতা এখন সময়ের দাবি।

তিনি বলেন, এআই কীভাবে কাজ করে এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা না থাকলে দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের নতুন জ্ঞান অর্জনে সহায়ক হবে।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, সাংবাদিকদের সব সময় তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকতার মূলধারায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি জানান, বছরজুড়ে ডিআরইউ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মশালাটি পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল।

প্রথম দিনের সেশনে প্রশিক্ষণ দেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুম, কার্যনির্বাহী সদস্য আলা-আমিন আজাদ ও মো: মাজাহারুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা