প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:০০ পিএম
মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিতে ভিভো এনেছে নতুন ফ্ল্যাগশিপ এক্স৩০০ প্রো। প্রফেশনাল ইমেজিং ফ্ল্যাগশিপ হিসেবে বিবেচিত এই স্মার্টফোনে রয়েছে জাইস অপটিকস, নতুন অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর এবং আধুনিক প্রিমিয়াম ডিজাইন। ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে এক্স৩০০ প্রোর দাম ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। আর জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে প্রি-অর্ডার চলছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্স৩০০ প্রো তে আছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। যার আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বেল স্টেবিলাইজেশন রয়েছে। ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। স্টেজ মোড ২.০–তে রয়েছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। পোর্ট্রেটে জাইস ন্যাচারাল পোর্ট্রেট, মাল্টি-ফোকাল এইচডি পোর্ট্রেট এবং ২০ গুণ মোশন স্ন্যাপশটসহ উন্নত ফিচারও পাওয়া যাবে। পাশাপাশি ফোনটি সেকেন্ডে ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও এবং ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও উইথ বিউটি এফেক্টস রেকর্ড করতে সক্ষম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নত ফটোগ্রাফির জন্য রয়েছে ডেডিকেটেড ভিএস১ প্রো ইমেজিং চিপ। পাশাপাশি ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে দূরের দৃশ্য আরও পরিষ্কার ও প্রফেশনালভাবে ধারণ করা যায়। ভিভো এক্স৩০০ প্রো-তে এবার যুক্ত হয়েছে নতুন অরিজিন ওএস ৬। এতে রয়েছে ভিভো অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস, যা স্ক্রিন মিররিং, রিমোট কন্ট্রোল ও মাল্টি-ডিভাইস নোট সিঙ্ক আরও সহজ করে। এছাড়াও দ্রুত ফাইল শেয়ারের জন্য ওয়ান-ট্যাপ ট্রান্সফার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রাইভেট স্পেস রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফোনটিতে রয়েছে শক্তিশালী ডাইমেনসিটি ৯৫০০ ও ভিথ্রি ইমেজিং চিপের সমন্বয়। পাশাপাশি ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। ৬.৭৮ ইঞ্চি জাইস মাস্টার কালার ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ও থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ভেজা আঙুলেও দ্রুত আনলক নিশ্চিত করে। থ্রিডি ইউনিবডি কোরাল ভেলভেট গ্লাস ডিজাইন ও ১.১ মিলিমিটার আল্ট্রা-থিন বেজেলে ফোনটি ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।