× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বাজারে অ্যাকশন ক্যামেরা

মুহিন তপু

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:১৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম

দেশের বাজারে অ্যাকশন ক্যামেরা

বাংলাদেশে অ্যাকশন ক্যামেরার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইউটিউব, ফেসবুক ভিডিও, মোটোভ্লগ, ট্র্যাভেল শুটিং, এসবের ট্রেন্ড দেশের তরুণ সমাজকে নতুন করে ক্যামেরার দিকে টেনে এনেছে। মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও বানানো গেলেও ঝাঁকুনি, হিটিং সমস্যা, ওয়াইড অ্যাঙ্গেল এবং ওয়াটারপ্রুফিংয়ের সীমাবদ্ধতা অনেককেই অ্যাকশন ক্যামেরার দিকে ফিরিয়ে আনছে। আর সেই কারণেই আজ দেশের বাজারে ৫,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকারও বেশি দামের অ্যাকশন ক্যামেরার উপস্থিতি দেখা যাচ্ছে।

এই বাজারে যে ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকে, সেগুলো হলো- এসজেক্যাম, গো-প্রো, ডিজেআই, ইনস্টা থ্রিসিক্সটি এবং আকাসো। প্রত্যেক ব্র্যান্ডের নিজস্ব ফিচার, নিজস্ব ফ্যান ফলোয়ার এবং নিজস্ব প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। 

এসজেক্যাম

বাংলাদেশি অ্যাকশন ক্যামেরার বাজারে এসজেক্যাম একটি পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। এটি বাজেট সেগমেন্টে শক্ত অবস্থান গড়ে তুলতে পারার প্রধান কারণ হলো সাশ্রয়ী মূল্যে আধুনিক ও ব্যবহারযোগ্য ফিচার সরবরাহ করা।

এসজেক্যামের SJ6 Legend, SJ6 Pro, SJ5000X, SJ11 Active এসব মডেল তরুণ ইউটিউবার, মোটোভ্লগার, ভ্রমণপ্রেমী ও নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ব্যাপক জনপ্রিয়। বেশিরভাগ মডেলেই ৪কে ভিডিও, ডুয়াল স্ক্রিন, ওয়াটারপ্রুফ কেস, স্ট্যাবিলাইজেশন এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে। এগুলোর ভিডিও কালার প্রোফাইল মোবাইলের তুলনায় বেশি ‘ন্যাচারাল’, আবার স্ট্যাবিলাইজেশনও যথেষ্ট উন্নত। দাম সাধারণত  ১০,০০০ - ২০,০০০+ টাকার মধ্যে হওয়ায় নতুন ক্রিয়েটররা এই ব্র্যান্ডকে সবচেয়ে আগে বিবেচনায় আনেন।

বাজেট-সাশ্রয়, অ্যাকসেসরিজ সহজলভ্যতা এবং সাধারণ ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় ফিচার- এই তিন কারণে এসজেক্যাম এখনও বাংলাদেশের অ্যাকশন ক্যামেরা বাজারে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড।

গো-প্রো

অ্যাকশন ক্যামেরা বলে কিছু আছে এই ধারণাটাই বিশ্বের সামনে প্রতিষ্ঠা করেছে গো-প্রো। বাংলাদেশেও পরিস্থিতি ভিন্ন নয়। মোটোভ্লগার কিংবা আউটডোর অ্যাডভেঞ্চার শুটাররা গো-প্রো বেছে নেন মূলত এর দুর্দান্ত স্ট্যাবিলাইজেশন, ৫কে ভিডিও মান, শক্তিশালী সেন্সর এবং কম-আলোতেও গ্রহণযোগ্য ফুটেজের কারণে।

গো-প্রো হিরো ৯, হিরো ১০, হিরো ১১ হিরো ১২ ব্ল্যাকÑ এসব মডেল যদিও দামে বেশি, তবুও যারা প্রফেশনাল কাজ করেন তারা এর নির্ভরযোগ্যতা নিয়ে কোনো দ্বিধায় থাকেন না। গো-প্রোর হাইপারস্মুথ স্ট্যাবিলাইজেশন মোটোভ্লগিং বা দ্রুত গতির ফুটেজে যেভাবে কাজ করে, সেই মান এখনও বাজারে অন্য ব্র্যান্ডগুলো পুরোপুরি অর্জন করতে পারেনি।

দামের দিক থেকে গো-প্রো ৩০,০০০ থেকে ৭৫,০০০+  টাকার মধ্যে পাওয়া যায়। এর পারফরমেন্স, রঙের মান, অ্যাকসেসরিজ সাপোর্ট এবং টেকসই বডি এসব মিলিয়ে প্রো ক্রিয়েটরের কাছে এটি এখনও ‘নো-কম্প্রোমাইজ’ ক্যামেরা।

ডিজেআই

ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ব্র্যান্ড ডিজেআই, অনেকটা সুবিধাজনক পরিস্থিতিতে অ্যাকশন ক্যামেরা বাজারে প্রবেশ করে। আর প্রবেশ করেই গো-প্রো’র সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ডিজেআই-এর Osmo Action 3 এবং Action 4 এই দুই মডেলই বাংলাদেশের বাজারে আলোচিত।

ডিজেআই-এর ব্যতিক্রমী শক্তি হলো ব্যবহারকারীর দিকে ‘কালার অ্যাকিউরেসি’ এবং সেন্সরের ক্ষমতা। অনেক ভ্লগার মনে করেন ডিজেআই ক্যামেরার কালার গো-প্রো-এর তুলনায় বেশি জীবন্ত এবং স্বাভাবিক। তা ছাড়া এর স্ট্যাবিলাইজেশন অত্যন্ত শক্তিশালী। ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ এবং হিট কন্ট্রোলও বেশ ভালো, যা দীর্ঘ শুটে কাজে লাগে। ৩০,০০০ থেকে ৭০,০০০+ বাজেটে পাওয়া যায়।

তবে ডিজেআই-এর একটি বড় সমস্যা হলো- সব মডেল সব সময় স্থানীয় দোকানে পাওয়া যায় না। স্টক সীমিত হওয়ায় অনেকে অপেক্ষা করতে হয়।

ইনস্টা ৩৬০

ইমার্সিভ ভিডিও, ভিআর, ভার্টিক্যাল কনটেন্টÑ এই তিন বিষয়কে কেন্দ্র করে ইনস্টা থ্রিসিক্সটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা এই ব্র্যান্ডকে পছন্দ করছেন মূলত রিয়েলটাইম ৩৬০ ফুটেজ, রিফ্রেমিং সুবিধা এবং সোশ্যাল মিডিয়ার জন্য নিখুঁত আউটপুট পাওয়ার কারণে।

ইনস্টা ৩৬০ X3, GO 2, GO 3, ইনস্টা থ্রিসিক্সটি One RS- এসব মডেল দেশের বাজারে ক্রিয়েটরদের কাছে জনপ্রিয়। বিশেষ করে ইনস্টা থ্রিসিক্সটি গো সিরিজ ছোট আকৃতির হওয়ায় ভ্রমণকারী, পোর্ট্রেট ভ্লগার এবং পিওভি শুটিংয়ে আগ্রহী ব্যবহারকারীরা এটি বেশি বেছে নেন।

৩৬০ ফুটেজ থেকে পরে যেকোনো ফ্রেম বের করে নেওয়া যায়- এটিই ইনস্টা থ্রিসিক্সটির সবচেয়ে বড় শক্তি। বাজেট সাধারণত বেশি ৩৫,০০০ থেকে ৭৫,০০০+ টাকার মধ্যে পাওয়া যায়। তবুও যারা সৃজনশীল কনটেন্ট করতে চান, তাদের কাছে ইনস্টা৩৬০ এখন নতুন দরজা খুলে দিয়েছে। 

আকাসো

যারা খুব কম বাজেটে প্রথমবার অ্যাকশন ক্যামেরা কিনতে চান, তাদের সামনে সবচেয়ে বাস্তবসম্মত অপশন হলো আকাসো। অনলাইন মার্কেটে আকাসো Brave 4, Brave 7, EK7000Ñ এসব মডেল পাওয়া যায়  ৭,০০০ থেকে ১৫,০০০+ টাকা বাজেটে, যা নতুন ভ্লগার বা শিক্ষার্থীর জন্য যথেষ্ট আকর্ষণীয়।

এই দামের রেঞ্জে আকাসো যেসব ফিচার দেয় ৪কে রেকর্ডিং, ওয়াটারপ্রুফ কেস, ওয়াইড অ্যাঙ্গেল, বেসিক স্ট্যাবিলাইজেশন  এসব নতুন ব্যবহারকারীদের আত্মবিশ্বাস বাড়ায়। শুরুতে অভিজ্ঞতা নেওয়ার জন্য আকাসো একটি ভালো ‘স্টার্টার’ ক্যামেরা হতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা