× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ফক্সকন উন্মোচন করল নিজস্ব এআই ‘ফক্সব্রেইন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৯:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা কোম্পানি ফক্সকন নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম উন্মোচন করেছে। এলএলএম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ একটি শাখা যার অন্যতম প্রয়োগ হচ্ছে চ্যাটজিপিটির মতো পরিষেবায়।

সোমবার (১০ মার্চ) ফক্সকন জানায়, ‘ফক্সব্রেইন’ নামে নিজেদের এআই মডেল চালু করেছে তারা। উৎপাদন ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা উন্নত করতে এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া’র ‘১২০টি এইচ১০০ জিপিইউ’ চিপ ব্যবহার করে এ এআই মডেলটিকে প্রশিক্ষণ দিয়েছে তারা। মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামা ৩.১-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ এআই মডেলটি।

কোম্পানিটি আরও জানায়, তাইওয়ানের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটি, যার যুক্তি সক্ষমতা রয়েছে এবং এটি প্রচলিত চীনা ও তাইওয়ানীয় ভাষার উপযোগী করে তৈরি। চীনের ডিপসিকের চেয়ে তাদের এআই মডেলটির পারফরম্যান্সে সামান্য ব্যবধান থাকলেও সার্বিকভাবে এর পারফরম্যান্স বিশ্বমানের এআই মডেলের মানের খুব কাছাকাছি।

রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, প্রাথমিকভাবে এ এআই মডেলটিকে বিভিন্ন অ্যাপের জন্য ডিজাইন করেছে ফক্সকন। ডেটা বিশ্লেষণ, সিদ্ধান্তকে সমর্থন দেওয়া, নথি তৈরিতে সহযোগিতা, গণিত, যুক্তি, সমস্যা সমাধান ও কোড তৈরির বিভিন্ন কাজ করতে পারবে ‘ফক্সব্রেইন’।

মার্চের মাঝামাঝি সময়ে এনভিডিয়ার ডেভেলপার সম্মেলন ‘জিটিসি’-এ এআই মডেলটি সম্পর্কে বিস্তারিত জানাবে ফক্সকন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা