প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৭:০০ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ২১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
আরএএস প্রযু্ক্তিতে মাছ চাষ প্রকল্প বিষয়ে ঢাকার গুলশানে অ্যাজাইল রিসোর্সেস (Agile Resources) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) নরওয়ের ডেপুটি হেড অব মিশন মেরিয়ান রাবে কনেভেলস্রুড এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
প্রতিনিধিদল গভীর আগ্রহের সাথে অ্যাজাইল রিসোর্সেস এর কার্যক্রম সম্পর্কে জানার পর, উপস্থিত উদ্যোক্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। মেরিয়ান রাবে ঢাকাস্থ নরওয়ের দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য যে, RAS (Re-circulating Aquaculture System) প্রচলিত খামারের তুলনায় মাত্র ২% জমিতে সম পরিমানের সুস্বাদু (Wild Catch Taste), ১০০% দূষণমুক্ত, পরিবেশ বান্ধব, নিয়ন্ত্রিত পরিবেশে ভূগ্ভর্স্থ পানি ব্যবহার করে মাছ চাষ করার প্রযুক্তি৷
মাছ চাষের পাশাপাশি প্রকল্পে Greenhouse পদ্ধতিতে শাকসবজি চাষেরও ব্যবস্থা রয়েছে৷ প্রকল্প থেকে প্রতিদিন যে পরিমাণ পানি ও CO2 গ্যাস নির্গত হয় তা Greenhouse এ সরবরাহ করা হয় বিধায় প্রকল্পটি ১০০% দূষণমুক্ত৷
আলোচনা অনুষ্ঠানে মূল বক্তা ও সঞ্চালক হিসেবে ছিলেন অ্যাজাইল রিসোর্সেস এর ফাউন্ডার ও সিইও, কামরুজ্জামান খান সোহেল । অনুষ্ঠানে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এ. কে. খান অ্যান্ড কোং লিমিটেডের চেয়ারম্যান শামসুজ্জামান খান, বিচ হ্যাচারী লিমিটেডের প্রতিনিধি, এবং Agile Resources এর উপদেষ্টাগণ, হেড অব এঞ্জিনিয়ারিং ও হেড অব কমিউনিকেশনস।