× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনের শেষভাগে বেসিস নির্বাচনের উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সফটওয়্যার ও ডিজিটাল সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসের নির্বাচন আগামী জুন মাসের শেষভাগে হতে পারে। এর আগে সংগঠনের সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে সহায়ক কমিটি।

এ তথ্য জানিয়েছেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির।

এ বিষয়ে রাফেল কবির বলেন, ‘বর্তমানে বেসিসের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতে তিনটি কমিটি কাজ করছে। কমিটির মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন, আর্থিক নিরীক্ষা ও মেম্বারশিপ অডিট কমিটি। তিনটি কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিলে নির্বাচন কার্যক্রম এগিয়ে যাবে।’

বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত বছরের  ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংগঠনের ১১ জন সদস্যকে নিয়ে গত ৮ ডিসেম্বর ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়। সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান, সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

সহায়ক কমিটি সূত্রে জানা গেছে, বেসিসের সদস্য সংখ্যা বর্তমানে ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ সদস্য নিষ্ক্রিয়। তাদের সক্রিয় করার প্রচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ধারাতেও বেশ কিছু পরিবর্তন আসবে বলে জানা গেছে। 

রাফেল কবির আরও বলেন, ‘৮ ডিসেম্বর সহায়ক কমিটির দায়িত্ব নিয়েছি। যার প্রাথমিক মেয়াদ ১২০ দিন। হিসাব বলছে, আগামী ৪ এপ্রিল দায়িত্ব শেষ হওয়ার কথা। অন্য সংগঠনকে যেহেতু নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে। আশা করছি, বর্তমান কমিটি কিছুটা বর্ধিত সময় পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা