× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনস্টাগ্রামে আসছে ডিসলাইক বাটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এবার ইনস্টাগ্রামে মন্তব্যের পাশে ডিসলাইক বাটন আনতে যাচ্ছে মেটা। পরীক্ষামূলকভাবে মেটা চালু করেছে ডিসলাইক বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা মন্তব্য পছন্দ না হলে তা জানাতে পারবেন। তবে, এটি গোপনভাবে কাজ করবে, মানে কেউ জানতে পারবে না যে মন্তব্যটি ডিসলাইক করা হয়েছে। ডিসলাইক পাওয়া মন্তব্যগুলো কম গুরুত্ব পাবে এবং নিচে চলে যাবে।

এ বিষয়ে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, 'এটি এখন পরীক্ষা পর্যায়ে। এর উদ্দেশ্য হলো মন্তব্যগুলোকে আরও বন্ধুত্বপূর্ণ করা। ডিসলাইক বাটনটি ব্যবহারকারীদের জন্য একটি গোপন উপায় হবে, যার মাধ্যমে তারা কোনো মন্তব্যে অপছন্দ প্রকাশ করতে পারবেন, কিন্তু সেই অপছন্দের কোনো গণনা বা পরিসংখ্যান থাকবে না এবং মন্তব্যকারী বা অন্য ব্যবহারকারীরা জানবে না।'

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট বহু বছর ধরেই একটি ডাউনভোট মেকানিজম ব্যবহার করছে। বিভিন্ন ধরনের মন্তব্যগুলো শ্রেণিবিভাগ তৈরি করতে আপভোট এবং ডাউনভোট ব্যবহার করে এর প্ল্যাটফর্ম।

তবে মেটার এই ফিচারটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে তা নিশ্চিত নয়।

গত জানুয়ারিতে টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।

সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা