× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল করে ফিশিং লিংকে ক্লিক করলে যা করতে হবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিশিং লিঙ্কে ভুল করে ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করতে পারে। যা আপনার ডিভাইসে থাকা ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি হতে পারে। এমন পরিস্থিতিতে সুরক্ষিত থাকার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তথ্য দেওয়া থেকে বিরত থাকুন

ফিশিং লিংকে ক্লিক করার পর যেকোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক লিংকে ক্লিক করার পরে কুকিজ গ্রহণ না করা এবং স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ রাখতে হবে।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন

সন্দেহজনক লিংকে ক্লিক করার পর দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে ম্যালওয়্যার ছড়িয়ে পড়া রোধ করা যেতে পারে।

ফ্যাক্টরি রিসেট করুন

ম্যালওয়্যার সংক্রমণ হলে ফোন ফ্যাক্টরি রিসেট করে পরিষ্কার করা যেতে পারে, তবে এটি করার আগে ব্যাকআপ নিতে ভুলবেন না।

ম্যালওয়্যার স্ক্যান করুন

অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ডিভাইসটি স্ক্যান করুন, যাতে কোনো ম্যালওয়্যার শনাক্ত করা যায়।

পাসওয়ার্ড পরিবর্তন করুন  

ফিশিং লিঙ্কে ক্লিক করার পর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

অভিযোগ জানান

ফিশিং লিঙ্ক সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে অভিযোগ জানাতে পারেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করে অন্যান্য ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা