প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১২:৪৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৩:২৭ পিএম
বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ফোন
চলতি বছরই বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ফোন। আর এ নিয়ে গ্রাহকদের মধ্যে আগ্রহের কমতি নেই। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আইফোন ১৪-এর ফার্স্ট লুক, যা নিয়ে চলছে ফোনপ্রেমীদের বিশ্লেষণ।
অন্যবারের মতো এবার আইফোন মিনি থাকছে না। কোরিয়ান ওয়েবসাইট দ্য এলেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৩-এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করছে অ্যাপেল।
আইফোন ১৪-এর ডিসপ্লের ওপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে।
এ ছাড়া পাশে রয়েছে আরও একটি কাট আউট। ধারণা করা হচ্ছে, সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।
ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। ফোনের ডান দিকে থাকতে পারে পাওয়ার বাটন।
এ ছাড়া আইফোন ১৪-এর পেছনে তিনটি ক্যামেরা আছে। ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ।
অন্যান্য মডেলের মতোই ফোনের পেছনে কোম্পানির লোগো দেখা যাবে। বাঁ দিকে ভলিউম বাটনের নিচে থাকবে সিম ট্রে।
ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার দিতে পারে অ্যাপেল।
/এমজে