ছবি : সংগৃহীত
বর্তমান যুগ, ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে বেড়েছে যোগাযোগের মাত্রা। তবে যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ ব্যবহার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এতে যেমন বেড়েছে যোগাযোগ মাত্রা তেমনি বেড়েছে নানান রকম সমস্যা ও বিভিন্ন ঝুঁকি।
ডিজিটাল এ যুগে কমবেশি সবাই ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা ইমুর সঙ্গে পরিচিত। এসব ব্যবহারে যেমন বেড়েছে যোগাযোগ মাত্রা, তেমনি বেড়েছে বিভিন্ন সমস্যা। এসব সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে অনেক সময় গড়ে ওঠে অপরিচিতদের সঙ্গে পরিচিতি কিংবা সম্পর্ক। তবে এই পরিচিতি কিংবা সম্পর্ক অনেক সময় ডেকে আনে বিপদ।
অনলাইনে অপরিচিত কারোর সঙ্গে হয়ে ওঠে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে আবার অনেকে হয়ে পড়ে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। একপর্যায়ে এই গভীর বন্ধুত্ব অথবা ভালোবাসা ডেকে আনে বিপত্তি। যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে দেখা হওয়া কিংবা না হওয়া, তবুও অনেক তরুণ , তরুণী একে অপরকে না দেখেই ভালোবাসে কিংবা প্রেমে পড়ে। তারপর জোরাল হয় সম্পর্ক। একপর্যায়ে অনেকে আবার অন্তরঙ্গ ছবি আদান-প্রদান করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় বন্ধুত্ব হওয়া সেই ব্যক্তি ফেক অথবা প্রতারক। দাবি করে টাকা পয়সা। নয়তো হুমকি দেয় সেই অন্তরঙ্গ ছবি ভাইরাল করার। অধিকাংশ সময় আবার ছবি ভাইরাল করে দিয়ে থাকে। তখন হারাতে হয় মানসম্মান কিংবা অনেকে আবার জীবন বাঁচাতে করে আত্মহত্যা।
কাজেই এসব যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে অবশ্যই সতর্ক হতে হবে। পাশাপাশি অপরিচিত কারোর সঙ্গে কথা বলা অথবা যোগাযোগের পূর্বে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। পরিচিত কিংবা অপরিচিত ছবি আদান-প্রদানে সাবধানতা অবলম্বন করতে হবে।