প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪ ০৫:৩৫ এএম
আপডেট : ২৭ মে ২০২৪ ১১:৩৯ এএম
এ জার্সি পরেই বিশ্বকাপ মাতাবেন শান্তরা। বিসিবি
বাংলাদেশের জার্সি প্রকাশ নিয়ে লুকোচুরি ছিল। আজ দেবে, কাল দিতে পারে করে অবশেষে উন্মোচিত হলো নাজমুল হোসেনের দলের জার্সি। সোমবার মধ্যরাতে জার্সি প্রকাশ করা হয়েছে বিসিবির অফিসিয়াল পেজে।
নিজেদের ফেসবুক পেজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে জার্সি। এবারও চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে।
এ ছাড়া জার্সিটির কাঁধে লাল রেখাও নেমে গেছে বাঘের চামড়ার আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ। জার্সিতে বাংলাদেশ ও স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটিও।
২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। ১০ জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।