× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২৩:০৮ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ০১:১৮ এএম

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট যুক্তরাষ্ট্রের

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংটা তেমন খারাপ হয়নি দলটির। মিডল ওভারে রিশাদ হোসেন এবং শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে কিছুটা ধাক্কা খেলেও অ্যারন জোনস এবং মোনাক প্যাটেলের ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

হিউস্টনের অস্থায়ী প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে বাংলাদেশকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে মোনাক প্যাটেলের দল। 


ব্যাট করতে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর জোড়া উইকেট হারায় তারা।


একই ওভারে মার্কিন শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। টেইলর ২৮ বলে ৩১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ড্রিস গুস। এরপর ক্রিজে আসা অ্যারন জন্সকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাঙ্ক। 


৬০ রানের জুটি গড়েন  এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৪ রানে ৩৪ বলে ৩৫ রান করে আউট হন জন্স। জন্সের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কোরি অ্যান্ডারসন। ১০ বলে ১১ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন তিনি। অ্যান্ডারসনের বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান মোনাঙ্ক। ৩৮ বলে ৪২ রান করেন এই ব্যাটার।


শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রিশাদ, মুস্তাফিজ ও শরিফুল।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা