× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি লামিচানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৪ ০৯:০৬ এএম

সন্দীপ লামিচানে

সন্দীপ লামিচানে

ধর্ষণ মামলা থেকে রেহাই পেয়েছেন সন্দীপ লামিচানে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বৈশ্বিক আসরে অংশ নেওয়ার স্বপ্ন বুনে যাচ্ছিলেন নেপালের সাবেক এ অধিনায়ক। দেশটির ক্রিকেট বোর্ডও খুব করে চাচ্ছিল লামিচানেকে টি-টোয়েন্টির মহাযজ্ঞে নিয়ে যেতে। বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনও করেছিলেন লামিচানে। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

মন খারাপ করা খবরটি লামিচানে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। ২০১৯ সালে করা একটি পোস্ট পুনরায় শেয়ার দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার খবর নিশ্চিত করে লামিচানে লিখেছেন, ‘নেপালস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ফের একই কাজ করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসার আবেদন নাকচ করেছে। দুর্ভাগ্যজনক! নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’

এর আগে ২০১৯ যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন লামিচানে। সেবার লক্ষ্য ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কী! সেবারও মেলেনি সোনার হরিণ সমতুল্য মার্কিন ভিসা।

২০২২ সালে ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। কাঠমান্ডুর এক হোটেলে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত জানুয়ারিতে দোষী সাব্যস্ত হন। লামিচানের বিরুদ্ধে আট বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে কারাগার থেকে ছাড়া পান। ১৫ মে উচ্চ আদালতের রায়ে মুক্তি পান লেগ স্পিনার লামিচানে। তখন আভাস মেলে লামিচানেকে বিশ্বকাপ মিশনে চাচ্ছে নেপাল ক্রিকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা