× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজির হার

দুয়োধ্বনিতে এমবাপেকে বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৩:৫৫ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১৪:৫৮ পিএম

শেষটা সুখের হলো না এমবাপের

শেষটা সুখের হলো না এমবাপের

যাচ্ছি-যাব করে শেষ কয়েকটা মৌসুম কেটেছে কিলিয়ান এমবাপের। অবশেষে বুঝি শেষের গল্প লিখেই বসেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। ঘরের মাঠে বিদায়টা তবে সুখকর হয়নি। পিএসজি জার্সিতে পার্ক ডে প্রিন্সেসে হারের মধ্য দিয়ে শেষ করতে হয়েছে, শুনতে হয়েছে সমর্থকদের চিরচেনা দুয়োধ্বনিও।

গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এমবাপে। গত শনিবার তুলুজের বিপক্ষে শেষ ম্যাচ ছিল ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতার। লিগ ওয়ানের ম্যাচটিতে গোল পেলেও এমবাপেরা এদিন হেরেছেন ৩-১ ব্যবধানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সমর্থকদের একাংশ দুয়োধ্বনি দিচ্ছে এমবাপেকে। দুর্ভাগ্যজনক যে, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের বিদায়ি ম্যাচের সময়ও একই ঘটনা ঘটেছিল।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হলেও  কোন ক্লাবে যাচ্ছেন সেটি জানাননি। আলোচনা লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শক্তি বাড়াতে স্পেন যাচ্ছেন তিনি। তবে সেটিও বেশ যদি কিন্তুতে আটকে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা