প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ২২:১৪ পিএম
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও খেলোয়াড়রা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে।
আজ রবিবার ঢাকার বনানী ডিওএইচএস মাঠে খেলার উদ্বোধন করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। খেলায় ইস্টার্ন ব্যাংক সীমান্ত ব্যাংকের বিপক্ষে ২-০ গোলে বিজয়ী হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, ইউনিয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর।