প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৩:২৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৮:০২ পিএম
ফাহাদ রহমান (ডানে)। ছবি : সংগৃহীত
দুবাইয়ের পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ-মাস্টার্সে একের পর এক চমক উপহার দিচ্ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। কিন্তু সেই চমক আর ধরে রাখতে পারেননি তিনি।
তুরস্কের গ্র্যান্ডমাস্টারকে রুখে দেওয়ার সফলতা নিয়ে মুখোমুখি হয়েছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার সুব্রানিয়ামের। দুবাইয়ে শুক্রবার রাতে দুই রাউন্ডে খেলেন ফাহাদ। ষষ্ঠ রাউন্ডে তুরস্কের গ্র্যান্ডমাস্টার ভাহাপ সানালের বিপক্ষে ড্র করেন। পরের রাউন্ডে অবশ্য হেরে যান ভারতীয় গ্র্যান্ডমাস্টারের কাছে।
প্রতিযোগিতায় এ নিয়ে পাঁচ গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হলেন ফাহাদ। যার মধ্যে তিনজনের বিপক্ষে ড্র ককরেছেন। প্রথম রাউন্ডে চীনা গ্র্যান্ডমাস্টার ইয়াংই উ এবং দ্বিতীয় রাউন্ড যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার হান্স নিমানের বিপক্ষে ড্র করেন এই বাংলাদেশি। ৭ রাউন্ড শেষে দুই জয় ও তিন ড্রয়ে ৩.৫ পয়েন্ট ফাহাদের। ৩১জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার।
অষ্টম রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ইরানের ফিদে মাস্টার রেজা মাহদাভির।