× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার তুরস্কের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৬:৫৫ পিএম

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ছবি : সংগৃহীত

দুবাইয়ে পুলিশ গ্লোবাল দাবা টুর্নামেন্টে একের পর এক অবিশ্বাস্য পারফরম্যান্স করছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে তিনি রুখে দিয়েছেন তুরস্কের গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপকে। 

আজ শুক্রবার রাতে সপ্তম রাউন্ডে সুব্রাবিনিয়ামের বিপক্ষে খেলবেন ফাহাদ। ভারতীয় গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৫৪৪। 

ছয় রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে তিন। পারফরম্যান্স রেটিং ২৬০২। বাকি তিন রাউন্ডে এই রেটিং বজায় রাখতে পারলে ফাহাদ পেতে পারেন আরেকটি জিএম নর্ম। 

এর আগে এপ্রিল মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছিলেন ফাহাদ। আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে তিনটি জিএম নর্ম ও রেটিং ২৫০০ হতে হয়। ফাহাদের বর্তমান রেটিং ২৪৩১ ও একটি জিএম নর্ম রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা