× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল প্লে-অফের সমীকরণ এখন যেমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১৩:৪৩ পিএম

ট্রাভিস হেড ও অভিষেক শর্মা

ট্রাভিস হেড ও অভিষেক শর্মা

ট্রাভিস হেড আর অভিষেক শর্মার ক্যামিওতে ১০ উইকেটের দাপুটে জয়ে সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে। বুধবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জেতায় প্লে-অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে এখন তারা। তবে বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। পরের ম্যাচ গুজরাট টাইটানস ও পাঞ্জাবের বিপক্ষে। শেষ দুই ম্যাচে এক জয় পেলেই প্লে-অফের টিকিট পাবে প্যাট কামিন্সের দল। 

তার আগে রোমাঞ্চকর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। গত মঙ্গলবার রাতে অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লির ২২১ রানের জবাবে রাজস্থান রয়্যালসের ইনিংস অভিযাত্রা থেমে যায় ২০১ রানে।

নিয়ন্ত্রিত বোলিংয়েই মূলত জস বাটলারদের রুখে দিয়েছে দিল্লি। ২০ রানের জয়ে দিল্লি টিকে রইল প্লে-অফের টিকিট কাটার লড়াইয়ে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। পাঁচে অবস্থান করছে এখন দিল্লি।

ম্যাচটি হারলেও রাজস্থানের প্লে-অফের আশা এখনও শেষ হয়ে যায়নি। তাদের আশা জিইয়ে আছে বেশ ভালোভাবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ভারতীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন শেষ সময়ের পদধ্বনি। প্রথম পর্বে এখনও মাঠে গড়ানো বাকি ১৩টি ম্যাচ। কোনো দলই এখন পর্যন্ত প্লে-অফে নাম লেখাতে পারেনি। শেষ চারের লড়াইয়ে আছে মুম্বাই বাদে বাকি সবগুলো দলই।

তবে মাঠের লড়াইয়ে এগিয়ে থাকায় অনেক দলের সামনের রাস্তা বেশ মসৃণ। আবার অনেক দলের সামনে অপেক্ষা করছে কঠিন সব সমীকরণ। বলতে গেলে একরকম তারা অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নেমেছে।

এবারের আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার সবার ওপরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বলিউড বাদশাহ শাহরুখ খানের দল প্লে-অফ থেকে হাত ছোঁয়া দূরে অবস্থান করছে। আর একটি জয়ই কেবল দরকার তাদের। 

কেকেআরের পরের তিন ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই শেষ চারের স্লটে জায়গাটা পোক্ত করবে কলকাতার দলটি।

দিল্লির কাছে সব শেষ ম্যাচে ধরাশায়ী হলেও টুর্নামেন্টজুড়ে রাজস্থানের পারফরম্যান্স কিন্তু দারুণ। কেকেআরের সমান ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্টের সংগ্রহ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের রাজস্থান। তাদের বাকি আর তিন ম্যাচ। চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও কলকাতার বিপক্ষে। শেষ চারের আশায় আছে তারাও। 

মুস্তাফিজুর রহমানহীন চেন্নাই সুপার কিংসও রয়েছে প্লে-অফে ওঠার দৌড়ে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।

হায়দরাবাদের মতো শেষ দুই ম্যাচে দুটি জয় পেলে হিসাবের মধ্যে থাকবে লক্ষ্ণৌ। এখন পর্যন্ত ১১ ম্যাচে লক্ষ্ণৌর পুঁজিও ১২ পয়েন্ট। বুধবার হায়দরাবাদকে হারাতে না পারায় লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়ল লক্ষ্ণৌও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা