× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৮:১১ পিএম

ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। লিগের সবশেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করেছে তারা। এর আগে ১৯৯৬-৯৭ মৌসুমেও আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিল আকাশী নীল শিবির। 

সোমবার (৬ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সুপার লিগের পঞ্চম ও শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী ও শাইনপুকুর। শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেলেও অপরাজিত তকমা ধরে রাখতে মরিয়া আবাহনী ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। 

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক আকবর আলী। ওপেনার খালিদ হাসানের ৫৮ ও তিনে নামা অমিত হাসানের ৭৭ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৩৪ রান। জবাব দিতে নেমে ৬ উইকেট হারালেও এনামুল হক বিজয়ের অপরাজিত ১১০ রানে ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় শিরোপাধারীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা