× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোনাকোর হারে লিগ চ্যাম্পিয়ন পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১২:১৬ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১২:৩১ পিএম

ট্রেবল শিরোপা জয়ের সুযোগ থাকছে এমবাপেদের— ছবি: এক্স

ট্রেবল শিরোপা জয়ের সুযোগ থাকছে এমবাপেদের— ছবি: এক্স

লে হাভ্রের বিপক্ষে শনিবার জিতলেই চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু ড্র করায় অপেক্ষা বেড়ে যায় প্যারিসের দলটির। ২৪ ঘণ্টা না যেতেই তারা চ্যাম্পিয়ন হওয়ার সুখবর পেলো। তাও মাঠে না নেমেই। কারণ শিরোপার দৌড়ে যারা বাধা সেই মোনাকো হেরে গেছে। রবিবার লিগ ওয়ানে ৯ ম্যাচে প্রথম হার তারা হেরেছে অলিম্পিক লিওঁর কাছে। 

লিগ ওয়ান টেবিলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পিএসজির। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। শেষ তিন ম্যাচে তারা জিতলেও প্যারিস ক্লাবকে টপকাতে পারবে না। তিন ম্যাচ বাকি থাকতে তাতেই হ্যাটট্রিক শিরোপা জিতল প্যারিসের দলটি। এটি পিএসজির ১২ তম লিগ শিরোপা।

লিওর সঙ্গে পেরে ওঠেনি মোনাকো— ছবি: এক্স

মোনাকো প্রথম মিনিটে এগিয়ে যায় উইসাম বেন ইয়েডারের গোলে। এরপর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে তাদের পেছনে ফেলে লিওঁ। ২২ মিনিটে অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে সমতা ফেরান। সাইদ বেনরাহমা ২৬ মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে রাখেন। বিরতির পর ইয়েডার ৬০ মিনিটে গোল করে সমতা ফিরিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে মালিক ফোফানার গোলে হার মানে তারা।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি পিএসজির সামনে। আগামী বুধবার তারা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলবে। আর ২৬ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওঁ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা