× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল লিগ

সুলতানার গোলে সেনাবাহিনীর চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ২০:৫৮ পিএম

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জয় পেয়েছে আর্মি। প্রবা ফটো

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জয় পেয়েছে আর্মি। প্রবা ফটো

তীব্র দাবদাহের মধ্যেই মাঠে গড়াল নারী লিগের উদ্বোধনী ম্যাচ। তাপপ্রবাহে ফুটবলাররা খেলায় মনোযোগ রাখতে পারল কমই। ১৫-২০ মিনিট পরপরই যে কারণে নিতে হয়েছে কুলিং ব্রেক। তবে মাঠের লড়াইয়ে সব ছাপিয়ে এগিয়ে গেল গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ আর্মি স্পোর্টস লিমিটেড। উদ্বোধনী ম্যাচে তারকাখচিত আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে নারী লিগের নতুন দল আর্মি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জয় পেয়েছে আর্মি। খেলায় জয়সূচক একমাত্র গোলটি করেছেন মোসাম্মত সুলতানা। দারুণ এই জয়ে দুই ভাইয়ের লড়াইয়ে এগিয়ে গেল বড় ভাই। আতাউর রহমানের কোচ মোহাম্মদ গোলাম রায়হানের বিপক্ষে জয় পেয়েছে তারই বড় ভাই গোলাম রব্বানী ছোটন। 

এদিন খেলার ৩৮ মিনিটে একক প্রচেষ্টায় সেনাবাহিনীকে লিড এনে দেন সুলতানা। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন তিনি। বক্সে ঢুকে বাম পায়ের ঠাণ্ডা মাথার শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা