× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আতাপাত্তু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২১:১৫ পিএম

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আতাপাত্তু

১৭ এপ্রিল, ২০২৪। বিশ্বে এদিন অনেক ঘটনাই ঘটেছে। তবে পচেফস্ট্রুমে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু যা ঘটান, তা কেবলই ইতিহাস। সেদিন দেশের হয়ে সর্বোচ্চ ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আতাপাত্তু। দলকে উপহার দেন জয়। ঐতিহাসিক ইনিংসের সুফলও পেয়েছেন অল্পতে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন আতাপাত্তু।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন আতাপাত্তু। তার রেটিং এখন ক্যারিয়ার সেরা, ৭৭৩। বাঁহাতি এই ব্যাটার এর আগে ২০২৩ সালের ৩ থেকে ১২ জুলাই পর্যন্ত শীর্ষে ছিলেন। শ্রীলঙ্কার প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার নজির গড়েছিলেন। পরে তাকে ছাড়িয়ে যান বেথ মুনি ও সিভার-ব্রান্ট। তবে ফের শীর্ষে ফিরেছেন। দুই ধাপ এগিয়ে নবমে ঢুকেছেন তিনি।

তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা