× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলভেজের পাশে নেই নেইমারের পরিবার, কারামুক্তিতে বিলম্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ০৫:১৫ এএম

দানি আলভেজ

দানি আলভেজ

এতদিন চেয়েও জামিন পাচ্ছিলেন না দানি আলভেজ। যে কারণে জেলখানায় আটকে থাকতে হয়েছে তাকে ১৪ মাস। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জামিন পেয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। কিন্তু জেল থেকে বের হতে পারছেন না।

কারণ জামিনে মুক্ত হওয়ার জন্য প্রায় ১২ কোটি টাকা (১০ লাখ ইউরো) মুচলেকা দেওয়ার কথা ছিল। স্পেনের সময় বৃহস্পতিবার পর্যন্ত এত বিশাল পরিমাণ অর্থ জমা দিতে পারেননি বার্সার সাবেক এ স্টার ফুটবলার।

নেইমারের পরিবারের অর্থ সহায়তায় শাস্তি কমেছে আলভেজের। কিন্তু জামিনের জন্য আলভেজকে আর কোনো অর্থ দেবে না তারা। এমনটাই সাফ জানিয়েছেন নেইমারের বাবা। এ কারণেই আলভেজ মুক্তি পাচ্ছেন না জেল থেকে।

এর আগে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন দানি আলভেজ। এজন্য সাড়ে চার বছরের জেলও হয়েছে তার। ১৩ মাসের তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে আদালত এই রায় দেন। 

বার্সেলোনার এক নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দানি আলভেজের বিরুদ্ধে মামলা হয় ২০২৩ সালের জানুয়ারিতে। মূল ঘটনা ২০২২ সালের ডিসেম্বরের। ১৪ মাস জেল খাটার পর অবশেষে জামিন পেলেন দানি আলভেজ।

শর্ত সাপেক্ষে ব্রাজিলের এই ফুটবলারের জামিন আবেদন মঞ্জুর করেন বার্সেলোনার এক আদালত। জামিন পেলেও স্পেন ছাড়ার অনুমতি পাননি। এমনকি মামলার বাদী বা তার বাসস্থান ও কর্মস্থলের এক হাজার মিটারের মধ্যেও যেতে পারবেন না দানি আলভেজ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে তাকে।

সাজা মওকুফ করার জন্য আপিলও করেছেন আলভেজ। আপিলের রায় না হওয়া পর্যন্ত জামিনে থাকতে পারবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা