× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে ভারতের বাংলাদেশ সফর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২০:৪১ পিএম

বিশ্বকাপের আগে ভারতের বাংলাদেশ সফর

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে দশ দলের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে দশ দিনের সফরে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। সফরের সূচি কিংবা কয় ম্যাচ খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টাইগ্রেসদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে হারমানপ্রীত কৌররা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’

ভারতের মেয়েরা এর আগে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। আর ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও বিশ্বকাপের প্রস্তুতি নিতে ম্যান ইন ব্লূজরা আসবেন বাংলাদেশে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা