× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইকেট শিকারে নাহিদার কীর্তি, ফাহিমার অস্বস্তির রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২২:৩২ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২২:৩৯ পিএম

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার - ছবি: আ. ই. আলীম

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার - ছবি: আ. ই. আলীম

অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তা আবার ঘরের মাঠে। শুরুটা তাই জয়ে রাঙাতে চেয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সে আশায় গুড়েবালি। হারের তেতো স্বাদই হজম করতে হয়েছে বাঘিনীদের।

এমন মন খারাপের দিনে সুখবর উপহার দিয়েছেন নাহিদা আক্তার। অজি কন্যাদের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন। প্রথম ওয়ানডে নাহিদার শিকার বলতে মাত্র দুই উইকেট। সাজঘরে ফেরান তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলি গার্ডনারকে।

এতেই বাজিমাত করে ফেলেছেন তারকা এ স্পিনার। নারীদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন নাহিদা। ৪১ ম্যাচ শেষে তার নামের পাশে যোগ হয়েছে ৫৩ উইকেট।

অনন্য এই কীর্তি গড়ার পথে গত নভেম্বরের আইসিসির মাসসেরা এ ক্রিকেটার পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন (৪৬ ম্যাচে ৫২ উইকেট)। নাহিদার রেকর্ডের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ফাহিমা খাতুনও। তবে তার রেকর্ডটা ছিল অনাকাঙ্ক্ষিত।

শেষ ওভারে ২৯ রান খরচ করে মেয়েদের ওয়ানডেতে করে ফেলেছেন রেকর্ড। যে রেকর্ড কেউ চায়নি। আর এটা করেই আয়াবঙ্গো খাকাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছেন ফাহিমা। দক্ষিণ আফ্রিকান পেসারের এক ওভারে ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা তুলে ছিলেন ২৮ রান।

ম্যাচে ঘূর্ণিজাদুতে শুরুতে অস্ট্রেলিয়ান মেয়েদের চেপে ধরেছিল বাংলাদেশ। দলীয় ৭৮ রানে ৫ উইকেট খুইয়ে খাবি খাচ্ছিলেন অতিথিরা। শেষ উইকেটে অ্যানাবেল সাদারল্যান্ড (৫৮*) ও আলানা কিংয়ের (৪৬*) ৬৭ রানের পার্টনারশিপে ম্যাচের চিত্রনাট্য ঘুরে যায়।

৭ উইকেটের বিনিময়ে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ১১৮ রানে জিতে সিরিজ শুরু করেছে সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে লড়াই জমিয়ে তোলা তো দূরে থাক, ৯৫ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা