× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিং

শীর্ষে অশ্বিন, কুলদ্বীপের লাফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৯:৪৬ পিএম

ধর্মশালায় ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার অন্যতম নায়ক অশ্বিন

ধর্মশালায় ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার অন্যতম নায়ক অশ্বিন

এ যেন ক্ষমতা পুনরুদ্ধারের আনন্দ। ষষ্ঠবারের মতো আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অতিমানবীয় বোলিংয়ের প্রাপ্তি পেয়েছেন অল্প সময়ে। সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে নয় উইকেটে পেয়েছেন হারানো গৌরব।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ হালনাগাদকৃত  র‌্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন জশ হ্যাজেলউড। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ  টেস্টে ছয় উইকেট তুলেছিলেন অজি পেসার। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান দুইয়ে।  শীর্ষের মুকুট খুইয়েছেন জাসপ্রিত বুমরা। এক থেকে তিনে নেমে গেছেন ভারতীয় পেসার। বাহাতি স্পিনার কুলদ্বীপও দিয়েছেন বড় লাফ। তিনি ১৫ ধাপ এগিয়েছেন। ধর্মশালা টেস্ট জয়ের অন্যতম নায়ক ১৫ নম্বরে উঠে এসেছেন।

টেস্টে ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ৫ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছেন। জয়স্বী জয়সওয়ালেরও উন্নতি হয়েছে। আরেক তরুণ ব্যাটার শুভমান গিল ক্যারিয়ারের প্রথমবারের মতো সেরা ২০ এ ঢুকেছেন। টেস্টে ব্যাটারদের মধ্যে এক নম্বর স্থানটি কেন উইলিয়ামসনের। দুইয়ে জো রুট, তিনে বাবর আজম এবং চারে ডিরেল মিচেল। 

পঞ্চাশ ওভারের ক্রিকেটে বড় চমক দেখিয়েছেন হ্যারি ট্যাক্টর। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ১৪১ স্কোর করে চতুর্থস্থানে উঠে এসেছেন আয়ারল্যান্ড ব্যাটার। এ সংস্করণে এখনো শীর্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুইয়ে শুভমান গিল, তিনে বিরাট কোহলি এবং পাঁচে রোহিত। 

ওয়ানডেতে শীর্ষ বোলারদের তালিকায় আছেন কেশব মহারাজ, হ্যাজেলউড এবং অডাম জাম্পা। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আদিল রশিদ, ওয়েনিন্দু হাসারাঙ্গা এবং আকেল হোসেইন আছেন। তিন সেক্টরে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্টে তিনে, ওয়ানডেতে দুইয়ে এবং টি-টোয়েন্টিতে এক নম্বরে লাল সবুজের সাবেক ক্যাপ্টেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা