× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল মাঠে গড়াচ্ছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ০১:৪৮ এএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১১:০৫ এএম

গত শনিবার মিরপুরে ট্রফি উন্মোচন করেন ১২ দলের প্রতিনিধিরা। ছবি : আ. ই. আলীম

গত শনিবার মিরপুরে ট্রফি উন্মোচন করেন ১২ দলের প্রতিনিধিরা। ছবি : আ. ই. আলীম

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়াচ্ছে আজ। ঢাকার শীর্ষ ১২টি ক্লাবের লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়া এ প্রতিযোগিতায় একসময় ছিল বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। কোনো কোনো দলে খেলতেন তিনজন করে বিদেশি। সেখান থেকে গেল কয়েক আসরে ধাপে ধাপে বিদেশি কোটা কমিয়ে আনা হয় একজনে। তবে এবারের ডিপিএলে থাকছেন না কোনো বিদেশি ক্রিকেটার।

আজ সোমবার ডিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে গত আসরের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। দিনের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

গত শনিবার ঘটা করেই ডিপিএলের ট্রফি উন্মোচন করা হয়েছে। গতবারের মতোই এ আসরেও কোনো স্পন্সর পায়নি বিসিবি। জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে ছিল না কোনো স্পন্সর। কেন স্পন্সর নেই সে উত্তরও দিতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা।

স্পন্সর না পাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বল ঠেলে দিয়েছেন বিসিবির মার্কেটিং বিভাগের কোর্টে। ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তো পৃষ্ঠপোষক চাই। এটার দায়িত্ব মার্কেটিং বিভাগের। সিসিডিএমের বাজেট থেকে চলবে টুর্নামেন্ট।’

বরাবরের মতো ডিপিএলের কোনো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে না কোনো চ্যানেল। সে কারণে বিসিবির নিজস্ব ইউটিউব চ্যানেলে খেলাগুলো সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা-পরবর্তী এক মৌসুমের সুপার লিগের ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচার হলেও এরপর আর এ নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা না থাকাতেই পৃষ্ঠপোষক কিংবা সম্প্রচার দুই দিকেই পিছিয়ে ডিপিএল।

এবার সব মিলিয়ে ১২ ক্লাবের ১৩৪ ক্রিকেটার দলবদল করেছেন। যেখানে নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে সাকিব গেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। আর তাওহিদ হৃদয় শেখ জামাল থেকে গেছেন আবাহনীতে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস আবাহনীতে খেলবেন। মাহমুদউল্লাহ রিয়াদের ঠিকানা মোহামেডান। শ্রীলঙ্কা সিরিজের পর জাতীয় দলের ক্রিকেটাররা ক্লাবে যোগ দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা