× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থুসারার হ্যাটট্রিকে চরম বিপদে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৭:৫১ পিএম

থুসারার হ্যাটট্রিকে চরম বিপদে বাংলাদেশ

লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই বিপদে বাংলাদেশ।  পথম ওভারে সাবধানী বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারেই। ধনঞ্জয়া ডি সিলভার বলে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। বিপদ আরও বাড়ে পরের ওভারে। বাংলাদেশী ব্যাটারদের ওপর রীতিমত খাবি খাইয়ে পরপর তিন বলে ৩ উইকেট তুলে নেন লঙ্কানদের ডানহাতি পেসার ‍নুয়ান থুসারা। তার করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ১ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। পরের বলটি বুঝতেই পারেননি তাওহিদ হৃদয়। ক্লিন বোল্ড হন তিনি।

আউট হয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে মাঠেই বোলারের সঙ্গে লেগে যায় হৃদয়ের। ঠোকাঠুকির আগেই অবশ্য ফিল্ড আম্পায়ার এসে মীমাংসা করেন। হ্যাটট্রিক বলের সামনে দাঁড়িয়ে উইকেট আগলে রাখতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও।  লেগ বিফোর হয়ে বাংলাদেশকে হতাশায় ডোবান রিয়াদ। এই রিপোর্ট লেখার সময় ৪ ওভারে ১৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা