× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর ফাঁকির মামলায় ফেঁসেছেন আনচেলত্তি, হতে পারে ৫ বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৩:৩০ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৪:৫০ পিএম

কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি

বড় বিপাকে পড়েছেন কার্লো আনচেলত্তি। দুশ্চিন্তায় সময় কাটছে তার। তা তো হওয়ার কথা। কারণ পাঁচ বছরের জেল হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদ কোচের। ২০১৪-১৫ মৌসুমেও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন কোচ হিসেবে। সেই সময় ৯ কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ প্রমাণিত হলে আনচেলত্তির হতে পারে কারাদণ্ড। 

আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার আয়ের নথি জমা দিয়েছিলেন। তার বাকি আয় তিনি অন্য কোথাও পাঠিয়ে ছিলেন। কিন্তু সেই আয়ের নথি জমা দেননি। ২০১৪ ও ২০১৫ সালে মিলিয়ে তার কর ফাঁকির পরিমাণ ৯ কোটি টাকার বেশি। এখন অভিযোগ প্রমাণিত হলে বিশ্বের অন্যতম সেরা কোচ আনচেলত্তিকে জেলে যেতে হতে পারে। তেমন শাস্তি দাবি করেছে স্প্যানিশ প্রসিকিউটররা। 

কর ফাঁকি অভিযোগে এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে আনচেলত্তিকে। ৬৪ বছরের ফুটবল গুরু বিজ্ঞাপন থেকে যা আয় করেন তা ইতালি পাঠিয়ে দেন। আনচেলত্তি মূলত ইতালির নাগরিক। কোচিং করান এখন তিনি স্পেনে। স্প্যানিশ আয়কর বিভাগকে ফাঁকি দিয়ে নিজের দেশে টাকা পাঠিয়েছেন এমন অভিযোগই উঠেছে আনচেলত্তির বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে বড় শাস্তি মাথা পেতে নিতে হবে তাকে।

আনচেলত্তির কোচিংয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে এখন রিয়াল মাদ্রিদ। তাই তো জায়ান্ট ক্লাবটি দেখছে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা