× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা দেল রে

বিলবাওকে ফাইনালে তুললেন দুই ভাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১০:৩৪ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৫:৪৪ পিএম

 বিলবাওকে ফাইনালে তুললেন দুই ভাই

নিজেদের হারিয়ে খুঁজছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ বারের চ্যাম্পিয়নরা ২০১৩ সালের পর ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল। সাত মৌসুমে প্রথমবার কোপা দেল রের সেমিফাইনালেও উঠেছিল। উপযুক্ত উপায় পেয়েছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু তাদের বাড়া ভাতে পানি ঢেলে দিলেন দুই সহদোর ইনাকি ও নিকো। বৃহস্পতিবার মাদ্রিদ ক্লাবকে ৩-০ গোলে হারাল অ্যাথলেটিক বিলবাও। পাঁচ বছরে তৃতীয়বার এ কাপ টুর্নামেন্টের ফাইনালে তারা।

এদিন ম্যাচের ১৩ মিনিটে নিকোর ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোলমুখ খোলেন ইনাকি। ৪২ মিনিটে নিকোকে দিয়ে গোল করান ইনাকিও। দুই ভাইয়ের পাখায় ভর করে ম্যাচজুড়ে উড়েছে বিলবাও। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় তারা। ৬১ মিনিটে ফিরে আসা বল জালে জড়ান গোর্কা গুরুজেটা।

দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। গ্যালারির এক অ্যাথলেটিক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়।

ম্যাচ শেষে নিকো বলেছেন, ‘আমরা দুই ভাই একে অন্যকে বুঝি। আমি আনন্দিত। ফাইনালে ওঠা স্বপ্ন এবং সেটা আমাদের ভক্তদের সামনে করতে পারা সব সময় চমৎকার। আশা করি অ্যাথলেটিক ফাইনাল জিতবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা