× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের অর্থে সাজা কমেছে আলভেজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৪ পিএম

নেইমারের অর্থে সাজা কমেছে আলভেজের

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এ অপরাধের জন্য দানি আলভেজের জেল হয়েছে সাড়ে ৪ বছর। তবে বাড়তে পারত তার শাস্তির পরিধি। কেননা ভুক্তভোগীর আইনজীবী আলভেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। আর স্প্যানিশ সরকারের আইনজীবীদের দাবি ছিল ৯ বছরের জেল। কিন্তু তারপরও বার্সেলোনার আদালত ব্রাজিলিয়ান তারকার শাস্তি কমিয়ে দিয়েছেন কেন?

শুধু জেলই হয়নি আলভেজের। আদালত তাকে করেছেন আর্থিক জরিমানাও। জরিমানার ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ভুক্তভোগী। এ কারণেই শাস্তি কমিয়ে দিয়েছেন আদালত। আলভেজের সাজা কমানোতে ভূমিকা রেখেছে নেইমার জুনিয়রের মহানুভবতা। আলভেজের জরিমানার অর্থ আগেই স্পেনের আদালতে পাঠান ব্রাজিলিয়ান এ সুপারস্টার। এমনটাই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল।

ইউওএল তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিকটিমের যে নৈতিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে আদালত নির্দেশ দিয়েছিলেন আলভেজকে। সঙ্গে এও জানানো হয়েছিল, জরিমানা দিলে শাস্তিটাও কমবে। আলভেজের পাশে দাঁড়িয়ে সেই কাজটিই করেছেন নেইমার। বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারি থেকে কারাবন্দি হয়ে আছেন আলভেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা