× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটাল রংপুর রাইডার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটাল রংপুর রাইডার্স; ছবি সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটাল রংপুর রাইডার্স; ছবি সংগৃহীত

মানসিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ভিন্ন রকম দিন কাটিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স পরিবার। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটায় রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম, উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, ফিল্ডিং কোচ ফাহিম আলমসহ রাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, মুমিনুল হক, ফজলে রাব্বি, শামীম পাটোয়ারী, রিপন মন্ডল, আশিকুর জামান, ইমরান তাহির, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্রেন্ডন কিং ও টম মুরস।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষাশহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সং-এ দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার। এ ছাড়াও শিশুদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন রাইডাররা।

সবশেষে উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য দেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম, ক্যাপ্টেন নুরুল হাসান এবং অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা