× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল ছাড়লেন ২ বিদেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৯ পিএম

বরিশাল ছাড়লেন ২ বিদেশি

এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি ফরচুন বরিশালের। তামিম ইকবালদের প্লে অফে ওঠা নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের ওপর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিপাকে পড়েছে বরিশাল। দুই বিদেশি, কেশভ মহারাজ ও টম ব্যান্টন ইতোমধ্যে বিপিএল ছেড়েছেন।  বুধবার এ তথ্য জানিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। ইনজুরির কারণেই বিপিএল ছেড়েছেন দুই বিদেশি।

দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি কবে নাগাদ আসবেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। যথাসময়ে মিলার দলে যোগ না দিলে বিদেশি ক্রিকেটারের কোটা পূরণেও ঝামেলায় পড়তে পারে বরিশাল।

লিগ পর্বে ১১ ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দলটির অবস্থান চারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা