× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকইনফোর বর্ষসেরা মারুফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭ পিএম

ক্রিকইনফোর বর্ষসেরা মারুফা

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ। সে স্বাদ আস্বাদনের মূল কারিগর মারুফা আক্তার। বাংলাদেশ নন্দিনীর আগুনে বোলিংয়ে কাবু হয়েছিল ভারতের মেয়েরা। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মারুফা। তার সেই বোলিং ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সেরা নারী ওয়ানডে বোলিং পারফরম্যান্স নির্বাচিত হয়েছে। 

২০২২ সালের ডিসেম্বরে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া মারুফা ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছেন। গত বছর ৯টি ওয়ানডেতে ১০ উইকেট নিয়েছেন  মারুফা। 

২০২৩ সালজুড়ে এভাবে উদযাপন করে গেছেন মারুফা


ক্রিকইনফোর সেরা টেস্ট ব্যাটিং নির্বাচিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের ১৬৩ রানের ইনিংস। সেরা বোলিং স্পেল নাথান লায়নের।  ভারতের বিপক্ষে ইন্দোরে অজি স্পিনারের ৬৪ রানে ৮ উইকেট সেরা পারফরম্যান্স নির্বাচিত হয়েছে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মারুফার  উদযাপন

ছেলেদের সেরা ওয়ানডে ব্যাটিং বিশ্বকাপে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংস। সেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্স হয়েছে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেওয়া ৭ উইকেট। সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে সূর্যকুমার যাদবের খেলা ১১২ রানের ইনিংস। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স নির্বাচিত হয়েছে জোহানেসবার্গে আলজারী জোসেফের ৪০ রানে নেওয়া ৫ উইকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা