× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়াদের স্বপ্ন দেখাচ্ছে বেডিংহামের শতক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

শতকের পর বেডিংহামের উদযাপন।

শতকের পর বেডিংহামের উদযাপন।

মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয় দক্ষিণ আফ্রিকা। একজন ছিলেন বিপরীতে। প্রবল ঝড়েও নিজেকে টিকিয়ে রেখেছিলেন ডেভিড বেডিংহাম। প্রোটিয়া ব্যাটার প্রথম ইনিংসে ৩২ এবং দ্বিতীয় ইনিংসে করেন ৮৭ রান। দ্বিতীয় এবং শেষ টেস্টেও প্রোটিয়াদের নায়ক বনে যান বেডিংহাম। প্রথম ইনিংসে ৩৯ রানের পর দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে প্রথম ম্যাজিকাল ফিগারের (১১০) দেখা পান। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা। জবাবে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

হ্যামিলটনে আজ বৃহস্পতিবার ৩১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৩৯ রান করতেই হারায় ৩ উইকেট। আর শেষের দিকে ৩৩ রানে পড়ে আরো ৬ উইকেট। মাঝখানে ওয়ানম্যান আর্মির মতো লড়াই করেন বেডিংহাম। কখনো কিগান পিটারসেন, কখনো যুবায়ের হামজার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। শুরু এবং শেষে এমন ধস না হলে লিড আরো বড় হতো দক্ষিণ আফ্রিকার। বেডিংহাম ১৪১ বল খেলে ১১০ রান করে। যাতে ছিল দুটি ছক্কা এবং ১২টি বাউন্ডারি।  প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর অভিষিক্ত ও’রুর্ক দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

২৬৭ রানের লক্ষ্যে সাবধানে পথ চললেও দিনের শেষদিকে আউট হন ডেভন কনওয়ে। তার আউটের পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ড্যান প্যাট কনওয়ে উইকেটটি নেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২৪২ ও ৬৯.৫ ওভারে ২৩৫

(বেডিংহাম ১১০, পিটারসেন ৪৩, ব্র্যান্ড ৩৪,; ও’রুর্ক ১৩.৫–৪–৩৪–৫, ফিলিপস ১৫–৩–৫০–২, রবীন্দ্র ১৩–১–৫০–১)।

নিউজিল্যান্ড : ২১১ ও ১৩.৫ ওভারে ৪০/১

(লাথাম ২১*, কনওয়ে ১৭; পিট ৩.৫–১–৩–১, মোরেকি ৫–২–১৫–০)।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা