× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

টিম হোটেলে সোহান-ফোর্ডের হাতাহাতি!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম

টিম হোটেলে সোহান-ফোর্ডের হাতাহাতি!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে টিম হোটেলে দুই ফ্র্যাঞ্চাইজির দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে, রুমে উঁকি দেওয়া নিয়ে এই ঘটনা ঘটে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের মধ্যে। 

চট্টগ্রাম নগরীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের পাঁচটি দল এক সঙ্গে ওঠে। সেখানে সোহান রংপুর রাইডার্সের এক কর্মকর্তার রুমে যেতে গিয়ে ভুল করে ফোর্ডের রুমে উঁকি দিয়ে বসেন। এতে চটে গিয়ে সোহানকে বাজে মন্তব্য করে বসেন ফোর্ড। এরপর দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়।


ঘটনা চলাকালীন দ্রুত দুই দলের ম্যানেজমেন্ট ও নিরাপত্তায় নিয়োজিত কর্তারা পরিস্থিতি শান্ত করেন। এই দুই ক্রিকেটারকে শান্ত করতে গিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারাও আঘাতপ্রাপ্ত হন। পরে রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন ও কুমিল্লার ম্যানেজার আহসানুল্লাহ হাসানসহ হোটেল কর্মকর্তারা এই ঘটনার সমাধান করে দিয়েছেন। 


রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন জানান, ‘জিনিসটা এত বড়ই হয়নি যা দুইটা দলের যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল। কিন্তু তারপরও ছোটখাট কিছু হয়ে থাকলেও আমরা ম্যানেজার মিলে কিন্তু সমাধান করে দিয়েছি। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যায়।’


উল্লেখ্য, চলতি বিপিএল ঢাকা-সিলেট-ঢাকা পর্ব শেষে ১৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হয়। যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা